1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে টপ সয়েল কাটার মহোৎসব, উর্বরতা হারাচ্ছে কৃষি জমি  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কাশিয়ানীতে টপ সয়েল কাটার মহোৎসব, উর্বরতা হারাচ্ছে কৃষি জমি 

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ সংবাদদাতা।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পরিবেশ আইন অমান্য করে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি(টপ সয়েল) কেটে বিক্রি করছে মোঃ সুজন নামক একটি চক্র সদস্য। এতে জমির উর্বরতার নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কৃষিজমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন ১নং ওয়ার্ডর বড়বাহিরবাঘ কৃষিজমি থেকে নির্বিচারে কাটা হচ্ছে ফসলি জমির উপরিভাগ(টপ সয়েল)। তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন সচেতন মহল।

উপজেলার রাজপাট ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মোঃ সুজন কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি(টপ সয়েল) এক্সকাভেটর(ভেকুযন্ত্র) দিয়ে কেটে রাজপাট,ডুমরাকান্দি,সাতাসিয়া,বড়বাহিরবাঘ সহ মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন যায়গায় ট্রলিট্রাক দিয়ে প্রতি গাড়ি ১৩শত টাকা থেকে ১৫শত টাকায় বিক্রি করছে। যার ফলে নষ্ট হচ্ছে পাশের কৃষিজমি এবং রাস্তাঘাট।

স্থানীয়রা জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রাকৃতিক ভাবে সৃষ্ট টিলা ও পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। কৃষিজমির টপ সয়েল বা উপরিভাগ মাটি কেটে শ্রেণি পরিবর্তন কর নিষিদ্ধ। অথচ কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নে প্রকাশ্যে এ দুই আইন অমান্য করা হলেও তেমন কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।

সোহেল নামের এক স্থানীয় ব্যাক্তি বলেন, প্রতিদিন ট্রলিতে করে মাটি নেয়ায় ফলে রাস্তা দিয়ে চলাচলের আমাদের অসুভিদা হয়। বিভিন্ন যায়গায় রাস্তা ফেটে ও ঢেবে ভেঙে যায়। এ বিষয়ে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ কামনা করি।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা জান্নাত বলেন’- এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন