1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

মাদারীপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে মাদারীপুরে ভ্রাম্যমাণ বইমেলার প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকাল ৩টায় শুরু হওয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনটি গ্রুপে ৯ জন বিজয়ী সহ মোট ২৮ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারীপুর জেলা শাখার সংগঠক লিখন মাহমুদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নুরজাহান বেগম, কবি মিলন সব্যসাচী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সী, বিয়াম ল্যাবরেটরি স্কুল এর অধ্যক্ষ বিলকিস ফেরদৌসী। এছাড়াও মুরাদ হাসান, কুমার লাভলু, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, সমন্বয়কারী রাজিব রহমান, সজীব আহমেদ, বিধান চন্দ্র শীল , মাইদুল ইসলাম রানা সহ অভিভাবক বৃন্দ, সাধারণ দর্শক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন