1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা থেকে বাঁচতে স্বাস্থ্য নির্দেশনা অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

করোনা থেকে বাঁচতে স্বাস্থ্য নির্দেশনা অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মন্ত্রিপরিষদের সদস্য, একজন সংসদ সদস্য এবং অনেক প্রবাসী বাংলাদেশিসহ বহু মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন উল্লেখ করে, এ মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সকলকে যথাযথভাবে স্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ জুন) তার সরকারি বাসভবন গণভবন থেকে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (একনেক) কার্যনির্বাহী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

করোনাভাইরাস বাংলাদেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারপরও আমরা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এর গতি বজায় রাখার চেষ্টা করছি।’

করোনায় মৃতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা আমাদের মন্ত্রিপরিষদ সদস্য ও এমপিসহ দেশে এবং বিদেশে অনেক প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অনেক মানুষকে হারিয়েছি।’

এ মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।

‘এটি শুধুমাত্র বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সমস্যা। সুতরাং, আমরা এর থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই,’ যোগ করেন তিনি।

রোববার সকালে এনইসি’র সম্মেলন কক্ষে শুরু হওয়া বিদায়ী অর্থবছরের ২৪তম একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন