1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পোশাক শ্রমিকদের বেতন বাড়ল ৯ শতাংশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

পোশাক শ্রমিকদের বেতন বাড়ল ৯ শতাংশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পোশাক শ্রমিকদের জন্য শতকরা ৯ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বছর আগের নিয়ম অনুযায়ী প্রতি বছর পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে ন্যূনতম মজুরির চার শতাংশ যুক্ত করা হয়েছে।

চলতি ডিসেম্বর থেকেই এটি কার্যকর হবে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানান তিনি।

এসময় শ্রম উপদেষ্টা বলেন, মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বেতন-ভাতা নিয়ে গার্মেন্টসে যে অস্থিরতা ছিল তা আর থাকবে না।

পোশাক খাত নিয়ে দেশে-বিদেশে নানান ষড়যন্ত্র চলছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, এগুলো পাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে এগিয়ে নিচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে মালিক-শ্রমিকরা একমত বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।

শ্রম উপদেষ্টা জানান, নতুন ঘোষিত এই মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুনর্মূল্যায়ন অথবা ন্যূনতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন