1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

গোপালগঞ্জে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান ,গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন পোনা-মাজড়া এলাকা থেকে ৭টি ককটেল ও দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ । আজ সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টা ৩০মিনিটের সময় কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্য মোঃ হাসান (২০) ঢাকার কদমতলী বস্তির নুর ইসলামের ছেলে এবং অপরজন মোঃ শিমুল (২৭) গাড়ির হেলপার ভোলার বোরহানউদ্দিন উপজেলার ইউসুফ আলির ছেলে ।

কাশিয়ানী হাইওয়ে থানার ভাটিয়াপাড়া ক্যাম্পের পরিদর্শক আবুল কাশেম মজুমদার জানান, একটি পিকআপ দ্রুত বেগে ঢাকার দিকে যাওয়ার সময় হাইওয়ে পুলিশের সদস্যরা সিগন্যাল দেয়। তাদের সিগন্যাল না মানায় পিকআপটিকে ধাওয়া করে প্রায় ১০ কিলোমিটার দূরে গিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। ওই কর্মকর্তা আরো জানান, এসময় ৫ জন ডাকাত সদস্য পালিয়ে গেলেও ২জনকে পুলিশ ধরে ফেলে। গ্রেফতার ডাকাত সদস্যদের কাছ থেকে ৭টি ককটেল, বেশ কিছু দেশীয় অস্ত্র এবং ডাকাতদের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে । গ্রেফতার ডাকাত সদস্যদেরকে কাশিয়ানী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন