1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
একসাথে দুজনের চলাফেরা নিষিদ্ধ আজ থেকে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

একসাথে দুজনের চলাফেরা নিষিদ্ধ আজ থেকে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এরই মধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকেও। সংক্রমণ ঠেকাতে সরকার থেকে নানা পরামর্শ আর নির্দেশনা জারি করা হলেও মানুষের মধ্যে সচেতনতা আসেনি।

মানুষ ঘরে থাকার চেয়ে ছুটির মুডে ঘুরে বেড়াচ্ছেন। গণজমায়েত, আড্ডা এক সাথে ঘোড়াঘুড়ি চলছেই।

এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশে সশস্ত্র বাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপকূলীয় এলাকায় কাজ করবে নৌবাহিনী। জরুরি ওষুধ সরবরাহ ও চিকিৎসা নিশ্চিত করবে বিমান বাহিনী আর শহরগুলোতে সার্বিক নির্দেশনা বাস্তবায়ন করবে সেনাবাহিনী।

নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে সারাদেশে একসাথে দুজন চলাফেরা করতে পারবে না কেউ। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। আর গেলেও তাকে জিজ্ঞাসাবের মুখোমুখি হতে হবে। এসব নির্দেশনা নিশ্চিত করতে আজ থেকে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী।

প্রসঙ্গত, হাইকোর্ট এক পর্যবেক্ষণে বুধবার (২৫ মার্চ) বলেছেন, প্রাণঘাতী ও মারাত্মক সংক্রামক করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এ ভাইরাস প্রতিরোধের একমাত্র সমাধান হচ্ছে দেশ লকডাউন করা। এ ভাইরাসকে জাতীয় শত্রু আখ্যা দিয়ে হাইকোর্ট বলেন, করোনা মোকাবিলায় মুক্তিযুদ্ধের সময় দলমত নির্বিশেষে যেমন সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল এখনও সেভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রধানমন্ত্রী ও তার সরকারের ওপর আস্থা রাখতে হবে। যেসব নির্দেশনা দেবে তা মেনে চলতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন