1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের হত্যা মামলায় আপন দুই ভাই গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন

মাদারীপুরের হত্যা মামলায় আপন দুই ভাই গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
গ্রেফতার হুমায়ুন মুন্সি ও শাহিন মুন্সি

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ইউপি সদস্য মহসিন আকন হত্যা মামলার প্রধান আসামী হুমায়ুন মুন্সি (৫৫) ও শাহিন মুন্সি (৫২)কে গ্রেপ্তার করেছে (র‌্যাব-০১)। মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে হুমায়ুন মুন্সি ও শাহিন মুন্সি কে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতার হুমায়ুন মুন্সি (৫৫) মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকার মৃত রশিদ মুন্সির ছেলে এবং শাহিন মুন্সি (৫২) একই এলাকার রশিদ মুন্সির ছেলে তারা দুজন সম্পর্কে আপন ভাই। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়,জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালীর এওজ এলাকার একটি বাজারে চায়ের দোকানে চা পানের সময় আসামি হুমায়ুন মুন্সীসহ তার সহযোগীরা রামদা, ছুরি, ছ্যান, লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে মহসিন আকনের উপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর জখম করে, এতে মহসিন আকনের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। স্থানীয় লোকজন মহসিন কে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় মহসিন আকন গত ৮ সেপ্টেম্বর ঢাকায় মারা যান। এ ঘটনার মহসিন আকনের মেয়ে মারিয়া আক্তার বাদী হয়ে (৯ সেপ্টেম্বর) ১৭ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আমিনুল বলেন, মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন হত্যা মামলার এজাহারভুক্ত ১ নং আসামি হুমায়ুন মুন্সি ও এজাহারভুক্ত ৯ নং আসামি শাহিন মুন্সিকে র‌্যাব-১ গ্রেফতার করে। পড়ে আসামিদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করেন। বুধবার দুপুরে আসামিদের থানা থেকে আদালতে চালান করা হয়েছে।

LN24BD/ATIK

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন