1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
"পদ্মার চরে সচেতনতার আলো' দেশ(DESH) সংগঠন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

“পদ্মার চরে সচেতনতার আলো’ দেশ(DESH) সংগঠন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার-মাদারীপুর।।
শিবচর উপজেলার #দেশ(DESH) সংগঠন দেশের উন্নয়নের জন্য দীর্ঘ ১১ বছর কাজ করে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় #করোনাভাইরাস সচেতনতায় স্বেচ্ছাসেবী টিম লিডার শাহজালাল ও রাজীব হাং এর নেতৃত্বে ১০ জন স্বেচ্ছাসেবক দের নিয়ে আজ চরজানাজাত ইউনিয়নের সামাদ খায়ের বাজারে সচেতনতার বার্তা দেন।

বাজারে বেশিরভাগ দোকানে নেই কোনো হ্যান্ড স্যানিটাইজার, নেই কোনো কাস্টমারদের দূরত্ব নিশ্চিত। নেই সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তা। শিবচর উপজেলার থেকে এটি একটি বিচ্ছিন্ন ইউনিয়ন। যার কারনে মানুষের মাঝে সচেতনতার প্রচুর অভাব রয়েছে। তাই দেশ সংগঠনের স্বেচ্ছাসেবীরা সচেতনতা বার্তা দেন।

স্বেচ্ছাসেবীরা এসে তাদের দূরত্ব নিশ্চিত করার, মাস্ক পড়ার অনুরোধ জানিয়ে কাজ ছাড়া বাজারে না আসতে অনুরোধ করেন।

যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করেন।

তারা সচেতনতার বার্তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে মাস্ক পরেন। দূরত্ব নিশ্চিত করেন।

এসময় প্রত্যেক দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখার অনুরোধ জানিয়ে সবাই কে সচেতনতার বার্তা পৌছায়ে দেন।

এতে সাধারণ মানুষ করোনা ভাইরাস সচেতনতার বার্তা পেয়ে মাস্ক পরেন ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে দূরত্ব নিশ্চিত করেন।

এসময় উপস্থিত ছিলেন-
দেশ (DESH) সংগঠনের
এস.এম.দেলোয়ার হোসাইন
যুগ্ম সাধারণ সম্পাদক –টিম সমন্বয়ক
শাহজালাল-টিম লিডার-১
রাজিব- টিম লিডার-২
স্বেচ্ছাসেবী
আ: রহিম, সিহাব, শাহজালাল, আল আমিন, এনামুল হক, সজিব,সাসুল আলম, আল মামুন।

উল্লেখ যে, দেশ(DESH) সংগঠন দীর্ঘ ১১ বছর ধরেই হাত ধোঁয়ার সচেতন করে আসছেন ” স্কুল হেলথ এডুকেশন প্রোগ্রাম” নামে। যা ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থী সচেতনতার বার্তা পেয়ে আসছেন। বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার জন্য শিবচর উপজেলার ১২ টি ইউনিয়নে ১৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন