1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ী উপজেলা শাখা'র উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

পলাশবাড়ী উপজেলা শাখা’র উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে ঢাকায় ৬ জনসহ সারাদেশে ২৬ জন জামায়াত-শিবির নেতাকর্মীসহ অসংখ্য মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

২৮ অক্টোবর স্থানীয় ঢাকা-রংপুর মহাসড়কের জনতা ব্যাংক মোড়ে পলাশবাড়ী উপজেলা আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারী সাকোয়াতজ্জামানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও গাইবান্ধা-৩ পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওঃনজরুল ইসলাম লেবু।

আরোও বক্তব্য রাখেন,জেলা শ্রমিক নেতা অধ্যক্ষ গোলাম মোস্তফা, কৃষক নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল মজিদ আকন্দ, সুরা ও কর্মপরিষদ সদস্য একরামুল হক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি খায়রুজ্জামান চান, উপজেলা পেশাজীবির সভাপতি অধ্যক্ষ মাওঃ বেলাল উদ্দিন সরকার, উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল লতিফ তরফদার,পলাশবাড়ী পৌর জামায়াতের আমীর মাওঃ আব্দুল মজিদ, সেক্রেটারী তাজুল ইসলাম মিলন,কিশোরগাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মকবুল হোসেন, বরিশাল ইউনিয়ন জামায়াতের আমীর জননেতা শামিম প্রধান, মহদীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ মতিয়ার রহমান প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন