1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে জামায়াতে ইসলামীর শোকসভা ও আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :

মাদারীপুরে জামায়াতে ইসলামীর শোকসভা ও আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
বিগত দিনে ও ২০০৬ সালে স্বৈরাচার আওয়ামীলীগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে শোকসভা ও আলোচনা সভা করেছে মাদারীপুর জেলা জামায়াতে ইসলামী আন্দোলন শাখা। আজ সকালে মাদারীপুর পৌরসভা জামায়াতে ইসলামীর আয়োজনে মাদারীপুর শিল্পকলা একাডেমির হল রুমে শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চল টিমের সদস্য এ্যাড. আজমল হোসাইন।

মাদারীপুর পৌরসভার আমির মো. আলমগীর হোসাইনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আমির মাও.আব্দুল ছোবাহান খান, জেলা সেক্রেটারি মো. মোখলেছুর রহমানসহ জেলা উপজেলা জামায়াতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
এসময় অতিথিরা বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর আমাদের জন্য কালো অধ্যায় ছিল। তবে সেখান থেকে আমাদের পথচলা আরো গতিময় হয়েছে। আজ দেশ থেকে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমাদের দেশের জনগণের জয় হয়েছে। আমরা অত্যাচারী স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছি। তাই দেশকে সুন্দর ও সুখের আবাসস্থল করে গড়ে তুলবো, ইনশাআল্লাহ। আমরা এদেশকে স্বৈরাচার মুক্ত হলেও এখনো আমরা ইজারা পাই নাই। তাই আমাদের কাজ করে যেতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন