1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুঠোফোনে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিচ্ছেন ডাক্তার অখিল সরকার(০১৯১৪০৯৩৯৪১) - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

মুঠোফোনে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিচ্ছেন ডাক্তার অখিল সরকার(০১৯১৪০৯৩৯৪১)

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৮৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি ॥

গত তিন দিন ধরে মোবাইল ফোনে রোগীকে স্বাস্থ্যগত পরামর্শ দিচ্ছেন মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.অখিল সরকার। মাদারীপুর জেলা করোনা ভাইরাসের ঝুকিতে থাকায় নার্স ও ডাক্তার কমে যাওয়ায় ডা. অখিল সরকার মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম ও উপজেলার বিভিন্ন রোগীদের স্বাস্থ্যগত পরামর্শ দিচ্ছেন।
ডাক্তার অখিল সরকার বলেন, গত এক সপ্তাহ ধরে মাদারীপুরের শিবচরসহ পুরো জেলা করোনা ভাইরাস আতঙ্কে এক প্রকার জনশূন্য হয়ে পড়েছে। বিরাজ করছে থমথম পরিস্থিতি। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। এছাড়া করোনা ঝুঁকিতে চিকিৎসক ও নার্সরা না থাকায় রোগী দেখাও আশংকাজনক ভাবে মাদারীপুরে কমে গেছে। তাই এমন অবস্থায় ঘরে বসে মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যগত পরামর্শ দেয়ার ঘোষণা সামাজিক মাধ্যমে দেওয়ার পর থেকে বহু মানুষ মোবাইলে ও ফেসবুকে যোগাযোগ করে পরামর্শ নিচ্ছেন।
মাদারীপুরের কালকিনির রফিকুল ইসলাম বলেন, প্রায় ক্লিনিকগুলোতে ডাক্তাররা রোগী দেখা বন্ধ করে দিয়েছে। হাসপাতালে গেলেও ডাক্তারদের তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। পরে একজন সাংবাদিকের মাধ্যমে ডা. অখিল সরকারের কথা জানতে পেরেছি। তিনি মাদারীপুরবাসীর জন্য দিনরাত ২৪ ঘন্টা মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। তাই আমিও তার কাছে ফোন করে পরামর্শ নিয়েছি।
মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার আরো বলেন, সামান্য সর্দি, কাঁশি, জ্বর হলেও সাধারণ মানুষ হাসপাতালগুলোতে ছুটে আসছেন। এতে করোনা ভাইরাস আতঙ্কে অন্যরোগীদের মারাত্মক সমস্যা হচ্ছে। এ কথা বিবেচনা করে এ ধরণের রোগীদের মোবাইল ফোনে স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে একদিকে রোগীদের যেমন সময় বাঁচবে, তেমনই করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকিও কম থাকবে। তাই যে কোন স্বাস্থ্যগত পরামর্শের জন্য (০১৯১৪০৯৩৯৪১) এ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করতে অনুরোধ রইলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন