1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর সাথে অ্যাডভোকেসির সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর সাথে অ্যাডভোকেসির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর সাথে অ্যাডভোকেসির সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফেরিঘাট এলাকায় একটি রেস্তোরায় এ সভার আয়োজন করা হয়।

সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী জাতীয় জয়িতা আরিফা ইয়াসমিন ময়ূরীর সঞ্চালনায় মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলাম, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ফজলে এলাহী মাকাম, সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়নের একাউটেন্ট রেজাউল করিম, বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, ব্র্যাক প্রতিনিধি কাকলি আক্তার, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী জিল্লুর রহমান শান্ত, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ জোনাকি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, হিজড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করতে হবে। তাহলে সমাজে তারা বোঝা হয়ে থাকবেনা। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সকলকে পর্যায়ক্রমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ নিয়ে তারা কর্মজীবনে সফলতা অর্জন করবে বলে আমরা মনে করি।

তারা আরও বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকার পতনের পর একশ্রেণির লোকজন হিজড়া জনগোষ্ঠীর উপর হামলা চালায় এবং তাদের বাড়িঘরে লুটতরাজ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সার্বিক তথ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার ফিন্যান্স এন্ড এডমিন অফিসার তরিকুল ইসলাম।

অ্যাডভোকেসি লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ জনসংখ্যার উপর প্রশাসন, রাজনৈতিক নেতা এবং সামাজিক ব্যক্তিদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন