1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে হাওয়া হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

পলাশবাড়ীতে হাওয়া হত্যার বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

পলাশবাড়ীতে গর্ভবতী হাওয়া বেগম হত্যার বিচার দাবীতে বুধবার গাইবান্ধা~পলাশবাড়ী সড়কের রাইসমিল নামক স্থানে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ এলাকাবাসীর।

জানা গেছে,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের দয়ারপাড়া গ্রামের দরিদ্র হারুন মিয়া তার মেয়ে হাওয়া বেগমকে প্রায় চার বছর আগে একই ইউপির বিশ্রামগাছী গ্রামের সাহেব উদ্দীনের ছেলে জিল্লুর রহমানের সাথে বিবাহ দেন। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুক এর জন্য স্বামী জিল্লুর রহমান ও পরিবারের লোকজন হাওয়া বেগমকে শারীরিক নির্যাতন সহ মানসিক নির্যাতন করে আসছিলো।

আর এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই/২৪ ইং তারিখে দেড় লাখ যৌতুকের টাকা বাবার বাড়ী থেকে আনার জন্য জিল্লুর রহমান গর্ভবতী স্ত্রীকে নির্যাতন ও চাপ সৃষ্টি করে। একপর্যায়ে পরদিন ২১ জুলাই ভোরে হাওয়া বেগমকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামী ও তার পরিবারের লোকজন অপপ্রচার চালানোর অভিযোগ করেন হাওয়ার পিতা হারুন মিয়া। এ ব্যাপারে হারুন মিয়া জিল্লুর রহমান সহ ৫ জনকে আসামি করে গত ২১ জুলাই পলাশবাড়ী থানায় একটি মামলা ( মামলা নং-১৯,তাং ২১/০৭/২০২৪ ইং) দায়ের করেন।

এদিকে,আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দাবী করে এবং আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে গত বুধবার ২৫ সেপ্টেম্বর এলাকাবাসী বিশাল এক মানববন্ধন করেন।

পলাশবাড়ী~গাইবান্ধা সড়কের রাইসমিল নামক স্থানে সকাল দশটা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে নারী পুরুষ রাস্তায় বসে পড়লে উভয় পার্শ্বে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পলাশবাড়ী থানার ওসি তদন্ত লাইছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আসামীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে ক্ষিপ্ত জনতা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন