1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

মাদারীপুরে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ১২৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এমএইচএস,মাদারীপুর।।
মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের আইসোলেশনে থাকা একজন এবং করোনা উপসর্গ নিয়ে আরও চারজনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন মাদারীপুরের জজকোর্ট এলাকার কাওসার, থানতলী এলাকার আজাদ খান, রাস্তি এলাকার আলমগীর বেপারী, দূর্গাবর্দ্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান এবং কেন্দুয়া এলাকার শিক্ষক মৃণাল তালুকদার।

হাসপাতাল সূত্রে জানা যায়, মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কাওসার (৩৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি শহরের জজকোর্ট এলাকায়।

পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের থানতলী এলাকার আজাদ খান সকালে করোনা উপসর্গ মৃত্যুবরণ করেছেন। রাস্তি এলাকার আলমগীর বেপারী গত রাত ৮টার দিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। দূর্গাবর্দ্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান গত রাতে এবং কেন্দুয়া এলাকার শিক্ষক মৃণাল তালুকদার করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছেন। কিন্তু অন্য চারজনের বিষয়ে আমাদের কাছে এখনও কোন তথ্য আসেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন