1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে দূর্গাপূজার প্রস্তুতি সভা  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কাশিয়ানীতে দূর্গাপূজার প্রস্তুতি সভা 

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান,  গোপালগঞ্জ।।

সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বস্ত করে গোপালগঞ্জের কাশিয়ানীতে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত।

হিন্দু ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসব। এই উৎসবকে সামনে রেখে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিয়ে পূজার প্রস্তুতি ও করণীয় বিষয়ক আলোচনা সভা,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ পূজা চলাকালীন সময়ে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কাশিয়ানী উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুনমুন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন, কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুরসহ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি- সাধারণ সম্পাদক, সাংবাদিক এবং বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা বলয়ের কোন প্রকার কমতি হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা হবে।

বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে দমন করা হবে। তবে প্রতিটি ঘটনা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। কোন গুজবের প্রশ্রয় দেয়া হবে না। ফেসবুক বা অনলাইনে কেউ গুজবে কান দিবেন না। পুলিশ, আনসার ও নিরাপত্তা বাহিনী সর্বক্ষণ সতর্কতা অবলম্বন করবে।

সরকারি নিয়ম এবং সর্ব-ব্যবস্তা, বাস্তবতাকে সামনে রেখে কাজ করার আহ্বানও জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন