1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দশম গ্রেড বাস্তবায়ন চাই প্রাথমিকের সহকারী শিক্ষকরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

দশম গ্রেড বাস্তবায়ন চাই প্রাথমিকের সহকারী শিক্ষকরা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি

১২ তম গ্রেড প্রত্যাখান করে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে জামালপুর জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আসমা ইসলাম, আরিফা পারভিন, মো. মুসা আলী, মো. শাহিনূর ইসলাম, হাসানুল বারী, রনী রানী গোপ, মো. ওমর ফারুক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমরা ডিগ্রি এবং স্নাতকোত্তর শেষ করে এই শিক্ষকতা পেশায় এসেছি। কিন্তু এখন ১২তম গ্রেডে আমাদের নিয়ে যাবার অপচেষ্টা চলছে। আমাদের তৃতীয় শ্রেণির কর্মচারীদের সমমর্যাদা দেওয়া হচ্ছে। এতে আমরা সামাজিকভাবেও যেমন হেয় হচ্ছি তেমনি ওই গ্রেডের বেতনস্কেলে আমাদের পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে। তাই আমরা দশম গ্রেড বাস্তবায়ন চাচ্ছি। এটা না দিলে আমরা কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলনের দিকে যাবো।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন