1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছাত্রলীগের উদ্যোগে সচেতনামূলক মাইকিং ও উপকরণ বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

ছাত্রলীগের উদ্যোগে সচেতনামূলক মাইকিং ও উপকরণ বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরের বিশেষ প্রতিনিধি…

বাংলাদেশ সরকার ও ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস প্রতিরোধে সচেতনামূলক মাইকিং করাসহ বিনামূল্যে হ্যান্ড-সেনিটাইজার, মাস্ক জীবাণুনাশক সাবান ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদারীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে পুরান বাজার থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে অন্তত এক হাজার মানুষের মাঝে তারা এই উপকরণ বিতরণ করেন।

এর আগে পুরান বাজার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মকাণ্ডের উদ্বোধন করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারসহ জেলা, উপজেলা, পৌরসভা ও সরকারি নাজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বিকেল থেকে বিভিন্নস্থানে ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেনির পেশাজীবী মানুষের মধ্যে ও ব্যাটারিচালিত অটো, রিক্সা, ভ্যান, নসিমন, করিমুন মোটরসাইকেল এবং বাইসাইকেল চালকদের মধ্যে করোনাভা বিতরণ করে। বিনামূল্যে উপকরণ পেয়ে সবাই হাসিমুখে গ্রহণ করেন এবং আনন্দ উল্লাস করে। এ সময় তারা এই উদ্যোগকে তারা স্বাগত জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন