1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কাশিয়ানীতে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে নয় কেজি গাঁজাসহ মাদক কারবারি দুই ভাইকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিলছড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) তুষার মৃধার নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলো, উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের চুন্নু শেখের দুই ছেলে মানিক শেখ (৩৫) ও রতন শেখ (২০)।

এসআই তুষার মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কার্টুন তল্লাশি করে নয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন