1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) বিকেল থেকে শুরু হয়ে আজও থেমে থেমে চলা সংঘর্ষটি জেলার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দুই গ্রুপের মধ্যে হয়।

নিহতরা হলেন— শ্রীনগর এলাকার দিরুজা বেগম (৩৫), জুনাইদ মিয়া (১৫), আনিস মিয়া (৩০) ও আমির হোসেন (৭০)।

এখনও পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ জানিয়েছেন, ‘আমরা সেনাবাহিনীর অপেক্ষায় আছি। সেনাবাহিনী এসে আমাদের সাথে নিয়ে ঘটনাস্থলে যাবে। আধিপত্য বিস্তার নিয়ে এই দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল। এখন পর্যন্ত তিন জন নিহত হওয়ার খবর পেয়েছি, তবে সংখ্যা বাড়তে পারে।’

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরার শ্রীনগর সাইদাবাদ গ্রামে ‘আলীর বাড়ী’ এবং ‘বালিচরবাড়ী’ নামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আলীর বাড়ীর নেতৃত্বে আছেন আব্দুল হালিম মাস্টার এবং বালিচরবাড়ীর নেতৃত্বে সাহেব আলী। গত ছয় মাসে তাদের মধ্যে কয়েকবার হামলা-পাল্টা হামলা হয়েছে এবং স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। গতকাল সংঘর্ষ আবার শুরু হলে চারজন ঘটনাস্থলেই নিহত হন।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কাদের কোন গ্রুপের আহত তা নিশ্চিত করা যায়নি। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ নুরুদ্দিন জাহাঙ্গীর জানিয়েছেন, নিহতদের মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন