1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুক্ত স্বাধীন দেশে শিগগির ফিরছেন আজহারী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মুক্ত স্বাধীন দেশে শিগগির ফিরছেন আজহারী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফেসবুক ভিডিও বার্তায় শিগগির দেশে ফেরার কথা জানিয়েছেন মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। একইসঙ্গে আন্দোলননে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা ও নেতৃত্বদানকারী ছাত্রদের শুভেচ্ছা জানান।

আজ মঙ্গলবার (৬ জুলাই) দীর্ঘ ২৪ মিনিটের ফেসবুক লাইভে তিনি দেশের মানুষের উদ্দেশে বলেন, আমি দ্রুতই দেশে ফিরবো। শিগগির সাম্য, মানবিকতার মুক্ত-স্বাধীন, বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।

আন্দোলন সফলের পর দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে। এই বিজয়ে খুশি নয়—এমন অনেকে বর্তমানে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপসনালয় ও স্থাপনায় হামলা চালাবে এবং ইসলামপন্থী ও মাদরসার ছাত্রদের ওপর দায় চাপানোর চেষ্টা করবে। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বিশেষ করে মাদরাসার ছাত্রদের বলেন, আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন। কেউ যেন তাদের ওপর আক্রমণ করতে না পারে এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকুন। এসময় যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে।

সদ্য বিদায়ী ক্ষমতাসীনদের কথা সামনে এনে তিনি বলেন, ক্ষমতার দম্ভে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই, যাচ্ছেতাই আচরণ করি মানুষের সঙ্গে। কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারই দীর্ঘস্থায়ী নয়, তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি বলেন, যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এ বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে। তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে।

বাংলাদেশের সরকার ব্যবস্থার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের দেশে এক সরকার যায়, অন্যজন আসে, বিদ্বেষ-জিঘাংসা চলতেই থাকে। নতুন সরকার ব্যবস্থায় আমারা এমন কিছু দেখতে চাই না। আমরা ঐক্যবদ্ধ ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই।

বিজয়ের পর সংযত আচরণ করার আহ্বান জানান তিনি। বলেন, আমরা বিজয় উদযাপনে এমন কিছু করি যা সমর্থনযোগ্য নয়, এর অন্যতম উদাহরণ হলো অনেকেই গতকাল সংসদ-গণভবনে লুটপাট-চুরি এ জাতীয় লজ্জাজনক কাজ করেছি। এ ঘটনা মিডিয়াতেও লাইভ দেখানো হয়েছে, এর মাধ্যমে আমরা আসলে বিশ্ব দরবারে কী বার্তা দিলাম। যারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, তারাও তো এ নিয়ে বিশ্বকে একটা ভুল বার্তা দিতে সক্ষম হবে। এ বিষয়টি আমাকে অবাক ও ক্ষুব্ধ করেছে। আমাদের এতটুকুবোধ থাকা উচিত যে এগুলো রাষ্ট্রীয় সম্পদ।

তিনি বলেন, গণভবন থেকে একটা হাঁস, বালিশ নিয়ে এসে আপনি কতটুকু লাভ করলেন? এর মাধ্যমে পুরো বিশ্বের কাছে একটি নেতিবাচক বার্তা গেল। এটা কখনো কাম্য হতে পারে না। তাছাড়া যাদের বিরুদ্ধে লড়াই করলাম, তাদের আর আমাদের কোনো পার্থক্য থাকলো না, তারাও লুটপাট-চুরি করতো, বিজয়ের পর আমরাও সেই পথে হাঁটলাম। তারা সুযোগ পেয়ে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ লুট করেছে আর আমরা যতটুকটু সুযোগ পেলাম ততটুকু লুট করলাম। পার্থক্য থাকলো কোথায়!

‘এসব ফিরিয়ে দিতে হবে এবং আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাইতে হবে। আমরা যদি আমাদের মানসিকতা পরিবর্তন না করি তাহলে কোনো ভালো নেতৃত্বই আমাদের উপকার করতে পারবে না।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন