1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সকাল থেকেই রাজপথে চট্টগ্রামের শিক্ষার্থীরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

সকাল থেকেই রাজপথে চট্টগ্রামের শিক্ষার্থীরা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এক দফা দাবি আদায়ে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন। এই আন্দোলনকে ঘিরে সকাল থেকেই চট্টগ্রামে নিউমার্কে এলাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাজপথে নেমেছেন তাঁরা।

রোববার বেলা ১১টায় কর্মসূচি থাকলেও ১০টা থেকেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এদিকে, আজ সকাল ১১টায় আন্দোলনকারীরা নিউমার্কেট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এবং গতরাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ও সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলার পর আজ একই এলাকায় অবস্থানের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তারা জানিয়েছেন, যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পেশাগতভাবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে আন্দোলনের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে বর্তমানে শুধুমাত্র বিভিন্ন অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন