1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

গাইবান্ধার পলাশবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধা জেলার পলাশবাড়ীর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান,নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক দীলিপ চন্দ্র সাহা,কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, মহদীপুর ইউপি চেয়ারম্যান ভার:
রাহিদুল ইসলাম বাবু, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, ও হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন জাহাঙ্গীর প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তরা,পলাশবাড়ী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মতামত ব্যক্ত করেন। পাশাপাশি ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও খাদ্য গুদামের চাল চুরির ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন