1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাগর মিয়া (২০) ও নাইমুর রহমান স্বচ্ছ মিয়া (২০) নামে দুই যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন সঙ্গে থাকা সামিউল ইসলাম (২১) নামে আরেক যুবক।

সোমবার (১৫ জুলাই) দুপুরে পলাশবাড়ী টু কাশিয়াবাড়ী সড়কের গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাগর মিয়া পলাশবাড়ী পৌর শহরের গিরিধারীপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে ও নাইমুর রহমান স্বচ্ছ উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত সামিউলেরর বাড়ি একই গ্রামে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মিয়া বেপরোয়া ও দ্রত গতিতে মোটরসাইকেল চালিয়ে পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ীর দিকে যাচ্ছিলো মোটরসাইকেলটি ১নং কিশোরগাড়ী ইউনিয়নের টেংরা-বাদিয়াখালি সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে পৌঁছালে সাগর নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। এ সময় মোটরসাইকেলে থাকা তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বর চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

আহত স্বচ্ছ ও সামিউলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে সেখানে মারা যয় স্বচ্ছ।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) লায়িসুর রহমান বলেন, মোটরসাইকেলে থাকা সাগর ও স্বচ্ছ নামের দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন