1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁয় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

নওগাঁয় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নওগাঁ সংবাদদাতা।।

নওগাঁ সদর উপজেলায় সাথী আকতার ও তার স্বামী রতনের অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে শহরের লাটাপাড়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় কয়েকবছর আগে লাটাপাড়া এলাকায় অদৃশ্য শক্তির মাধ্যমে জমি কিনে দ্বিতল ভবন তৈরি করে স্বামী সন্তান নিয়ে বসবাস করেন সাথী আকতার।সেই থেকে সাথীর স্বামী নিজেই তার বউয়ের অসামাজিক কার্যকলাপের দালাল ও পাহারাদার হয়ে নিয়মিত দেহ ব্যবসা ও মাদকের আসর বসিয়ে এলাকার ছাত্র ও যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকাবাসী বিভিন্ন সময় প্রতিবাদ করলে তাদের মামলা, হামলার হুমকি দিতো। এসব অপকর্মের মাধ্যমে তারা নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার ছাত্র ও যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

এমন অসামাজিক কার্যকলাপ করার সময় একদিন রাত ১২ টার দিকে পুলিশ সতর্কও করেন তাদেরকে।

এলাকাবাসীর দাবি ও অভিযোগ, এসব অসামাজিক লোকেরা এলাকায় থাকলে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা খারাপ দিকে ধাবিত হবে। মাদক, জুয়া ও দেহব্যবসা প্রতিটা সমাজেই অভিশাপ এবং অন্যায়। এরা প্রতিনিয়ত এই এলাকাসহ বিভিন্ন জায়গার লোকের সমাগম ঘটিয়ে একটা অরাজক ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে আমাদের এলাকার সুনাম বিনষ্টসহ এই গ্রামের চরম ক্ষতিসাধন করছে। তাই এইসব দুস্কৃতিকারীদের এই সমাজ থেকে অতি দ্রুত উচ্ছেদ করতে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ পৌর মুরগী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, দুলাল হোসেন,নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাবেক এ জিএস,বেদারুল ইসলাম টুটুল,সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সজিব,শিক্ষক তাসলিমা খাতুন।

মানুষ গড়ার কারিগর তাসলিমা খাতুন বলেন,একটি সমাজ দুটি কারণে ধংসের দিকে ঠেলে দিতে পারে পারে। আর এ দুটিই তাদের মধ্যে রয়েছে। এ এলাকায় কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ করতে দেওয়া যাবেনা। সুন্দর সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে অনুরোধ তাদের ভয়াল থাবা থেকে যুব সমাজকে এক্ষুনি রক্ষা করা প্রয়োজন।

এ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিশেষভাবে অনুরোধ করলে। পুলিশ মৌখিকভাবে আশ্বাস দিয়ে বলেন,কোন অপরাধ ও অন্যায়মুলক কাজের সাথে পুলিশের কোন আপোষ নেই।সে যদি মাদক ও অসামাজিক কার্যকলাপে জরিত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন