1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভেজালের ছড়াছড়ি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

ভেজালের ছড়াছড়ি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

“ভেজালের ছড়াছড়ি”
………………..আমিরুল ইসলাম কবির

#চালে ভেজাল,ডালে ভেজাল
ভেজাল তিলে তেলে
আরো কতো ভেজাল দেখি
নিত্য হাটে বাজারে

মাছে ভেজাল,মাংসে ভেজাল
ভেজাল পানে চুনে
আরো কতো ভেজাল আছে
দোকানীর সব দোকানে

খাদ্যে ভেজাল,ওষুধে ভেজাল
ভেজাল আরো দলিলে
নেতা ভেজাল,নেশায় ভেজাল
ভেজাল উকিল ও পুলিশে

প্রেমিক ভেজাল,প্রেমিকা ভেজাল
চকচকা নোটে ভেজাল
আছে ভেজাল মানুষে

নেতা ভেজাল,নীতি ভেজাল
ভেজাল আছে রাজনীতিতে
মাঝে মাঝে ধরা পড়ে
ভেজাল সাংবাদিকও যে

আমলা ভেজাল,চামচা ভেজাল
ভেজাল পীর ও ফকিরে
ভেজাল আছে ব্রাহ্মণ ও ঠাকুরে

ভেজালের ভীড়ে আসল উধাও
অনেকেই দেখি খেয়ে যায় ফাও
ভেজাল খেয়ে পেট হলো নষ্ট
তবু নেই যেনো বাঙ্গালীর কষ্ট

কে কার ভক্ত সে যতই হোক শক্ত
দুষ্টের দমনে আসবে যারা
তারা কিন্তু পাকা পোক্ত

কারো কারো লাগতে পারে আঁত এ ঘা,
করতে পারে বিরুপ মন্তব্য
তবু লিখে গেলাম কিছু সত্য বয়ান
সবার প্রতি ভালোবাসা অবিরাম

আর এসব ভেজাল রুখতে হলে
সময় এসেছে হতেই হবে শক্ত
………হতেই হবে শক্ত।।

—রচয়িতা….

#আমিরুল ইসলাম কবির
সংবাদকর্মী,কবি ও আবৃত্তিশিল্পী গাইবান্ধা

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন