1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কেন্দ্রীয় যুবদলের কমিটি গঠন জামালপুরে যুবদলের আনন্দ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘দক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই’ সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় ফেসবুকে অস্ত্রসহ ছবি ও মহড়ার অভিযোগ: দোয়ারাবাজারে যুবক আটক নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

কেন্দ্রীয় যুবদলের কমিটি গঠন জামালপুরে যুবদলের আনন্দ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে তারা এ আনন্দ মিছিল বের করে। মিছিলটি গেটপার এলাকা থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানের সভাপতিত্বে ও শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ।

আনন্দ মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, আনিসুর রহমান বিপ্লব, কাজী মসিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন