1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউক্রেনের সব পশ্চিমা অস্ত্র ধ্বংস করবো: রাশিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

ইউক্রেনের সব পশ্চিমা অস্ত্র ধ্বংস করবো: রাশিয়া

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইসরায়েল থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ইউক্রেনে পাঠাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র- এ খবরে বেজায় চঠেছে রাশিয়া।

পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সহায়তার জন্য যেসব অস্ত্র দেবে- সব ধ্বংস করে দেবে বলে রাশিয়া হুশিয়ারি দিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভেসিলি নেবেনজিয়া এই হুশিয়ারি দিয়েছেন। তিনি বিশ্বের সব দেশের প্রতি ইউক্রেনকে অস্ত্র না দেয়ার আহ্বান জানান।

ইসরায়েল থেকে ইউক্রেনে প্রেট্রিয়ট পাঠানোর খবরে সাংবাদিকরা রাশিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে ওই রুশ কূটনীতিক বলেন, আমরা সবাইকে ইউক্রেনে অস্ত্র না পাঠাতে অনুরোধ করবো।

জুন মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করে রাশিয়া। সভাপতির দায়িত্ব পালন শেষে জাতিসংঘে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভেসিলি নেবেনজিয়া।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে  একদিনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবো, এ বিষয়টি নিয়েও রুশ কূটনীতিকের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

এ সময় ভেসিলি নেবেনজিয়া বলেন, এসব তার ফালতু কথা, ইউক্রেন সমস্যা রাতারাতি সমাধান করা করো পক্ষ্যে সম্ভব না।

তিনি বলেন, রাশিয়ার প্রেসডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১৪ জুন ইউক্রেন যুদ্ধ থামাতে যে প্রস্তাব দিয়েছিলেন- সেটাই একমাত্র সমাধানের পথ।

উল্লেখ্য, পুতিন গত ১৪ জুন ঘোষণা দেন- ইউক্রেন যদি রাশিয়ার অধিকৃত দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়, তাহলে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করা বিশেষ সামরিক অভিযান বন্ধ করবে রাশিয়া।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন