1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বর্ধিত সভার ব্যানার দিয়েই পালিত হলো আ'লীগের প্রতিষ্ঠা বার্ষিকী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় ফেসবুকে অস্ত্রসহ ছবি ও মহড়ার অভিযোগ: দোয়ারাবাজারে যুবক আটক নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা

বর্ধিত সভার ব্যানার দিয়েই পালিত হলো আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি

দেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দিনটিকে ঘিরে সারাদেশে পালিত হচ্ছে নানা আয়োজন।

এরই ধারাবাহিকতায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।

জানা যায়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের নেতৃত্বে সকাল ৮টার দিকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।

এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা হলেও দলীয় কার্যালয়ে ব্যানার ছিলো বর্ধিত সভার। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তড়িঘড়ি করে শেষ করে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, আজ ছিলো বাংলাদেশ আওয়ামী লীগের  ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। কিন্তু দুঃখজনক হলেও সত্যি সেখানে কোন প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার ছিলোনা। বর্ধিত সভার ব্যানারে পালন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভাটি।

এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় পুরো উপজেলা জুড়ে।

এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা বলেন, ব্যানারটা বানাতে দিয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারনে আনতে পারিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন