1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জুমার খুতবা দুই রাকাত নামাজের সমতুল্য? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জুমার খুতবা দুই রাকাত নামাজের সমতুল্য?

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনেকে বলে থাকেন, জুমার নামাজও জোহরের মতো চার রাকাতই। খুতবা দুই রাকাত এবং বাকি দুই রাকাত নামাজ মিলে জুমাও চার রাকাত। আসলে এ ধরণের কথা কোরআন-হাদিস দ্বারা স্বীকৃত নয়। আলেমদের মতে, জুমার নামাজ আসলে দুই রাকাতই। জোহরের চার রাকাত থেকে জুমার দুই রাকাত ও খুতবা দুই রাকাত— এ ধারণা সঠিক নয়।

হজরত ওমর (রা.) থেকে বর্ণিত- صَلاةُ السّفَرِ رَكْعَتَانِ، وَصَلاةُ الْأَضْحَى رَكْعَتَانِ، وَصَلاةُ الْفِطْرِ رَكْعَتَانِ، وَصَلاةُ الْجُمُعَةِ رَكْعَتَانِ، تَمَامٌ غَيْرُ قَصْرٍ، عَلَى لِسَانِ مُحَمّدٍ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ ‘সফরের নামাজ দুই রাকাত। ঈদুল আজহার নামাজ দুই রাকাত। ঈদুল ফিতরের নামাজ দুই রাকাত। জুমার নামাজ দুই রাকাত। (এগুলো) পূর্ণ নামাজ, কসর নয়। রাসুলুল্লাহ (স.) থেকেও এভাবেই বর্ণিত হয়েছে। (মুসনাদে আহমদ:  ২৫৭, ইবনে মাজাহ: ১০৬)

আর খুতবা জুমার নামাজ সহিহ হওয়ার শর্ত। খুতবা ছাড়া জুমার নামাজ সহিহ হয় না। এটাই হলো সঠিক কথা। কিন্তু জুমার খুতবা নামাজের অংশ নয়।

অবশ্য জুমার নামাজ দুই রাকাত হওয়ার বাহ্যিক একটি হেকমত হলো- এর পূর্বে যেহেতু দুই খুতবা আছে তাই সহজিকরণ ও অন্যান্য হেকমতের ভিত্তিতে প্রথম থেকেই দুই রাকাতের বিধান দেওয়া হয়েছে। এই হেকমতটি বর্ণনা করতে গিয়ে সালাফের কেউ কেউ বলেছেন যে, إِنّمَا جُعِلَتِ الْخُطْبَةُ مَكَانَ الرّكْعَتَيْن  (খুতবা হল দুই রাকাতের স্থলাভিষিক্ত)। যদিও এই বক্তব্যটির মুত্তাসিল ও সহিহ কোনো সনদ নেই।

(আলমাবসুত, সারাখসি: ২/২৪; আলমুহিতুল বুরহানি:  ২/৪৫০; বাদায়েউস সানায়ে: ১/৫৮৯; শরহুল মুনয়া পৃ. ৫৫৫)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন