1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে দুইদিনব্যাপী ডিজিটাল মার্কেটিং ফর এসএমইজ প্রশিক্ষণের সমাপনী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জামালপুরে দুইদিনব্যাপী ডিজিটাল মার্কেটিং ফর এসএমইজ প্রশিক্ষণের সমাপনী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের নিয়ে দুইদিনব্যাপী ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন জামালপুর শহর সমাজসেবা কার্যালয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে দুইদিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

দুইদিনের এ প্রশিক্ষণে ৩০ জন নারী উদোক্তারা অংশ নেন।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) জামালপুর জেলা শাখার সভাপতি আরজুমান আরা মুক্তার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের এজিএম সম্রাট আকবর, জামালপুর নকশী বাংলা হস্তশিল্পের সাধারণ সম্পাদক শাহীনুর আলম শাহীন প্রমুখ।

দুইদিনব্যাপী প্রশিক্ষণে ই-মেইল মার্কেটিং, এস ই ও, ই কমার্স, সোশ্যাল মিডিয়া মার্কেটিংসহ ডিজিটাল মার্কেটিং-এর টুলসসহ বিভিন্ন বিষয় শেখানো হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন এসমএমই ফাউন্ডেশনের রিসোর্স পার্সন মো. মোসলেহ উদ্দিন দিপু।

প্রশিক্ষণে দিকনির্দেশনায় ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) জামালপুর জেলা শাখার অফিস স্টাফ রোবিয়ান খান এবং সহযোগিতায় ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) জামালপুর জেলা শাখা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন