1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে এলাকাবাসীর সুবিধার্থে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

কালকিনিতে এলাকাবাসীর সুবিধার্থে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর)..
মাদারীপুরের কালকিনিতে জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে স্বেচ্ছাশ্রমে ৫’শ মিটারের একটি রাস্তা সংস্কার করা হয়েছে। এতে করে দূর্ভোগের হাত থেকে রক্ষা পেল মুসল্লীসহ সকল শ্রেনী পেশার লোকজন। আজ বুধবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠুর উদ্যোগে পৌর এলাকার দক্ষিণ ঠেংগামারা গ্রামের পালোয়ান বাড়ীর ব্রীজ (টাইগার ক্লাব) থেকে পাতাবালি পর্যন্ত একটি কাঁচা রাস্তায় বালুর বস্তা দিয়ে কয়েকটি গ্রামের লোকজনের চলাচলের উপযোগী করে দেয়া হয়।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, পৌর এলাকার দক্ষিণঠেংগামারা গ্রামের পালোয়ান বাড়ীর ব্রীজ (টাইগার ক্লাব) থেকে পাতাবালি পর্যন্ত রাস্তায় কাঁদাপানি জমে থাকায় ওই রাস্তা দিয়ে মসজিদের মুসল্লীরা ও জনসাধারনের দীর্ঘদিন ধরে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এবং কি ওই রাস্তার কাদাঁ-পানি পার হয়ে মসজিদে ও বিভিন্ন হাটবাজারে যাতায়াত করতে হত। এ ভোগান্তির কথা মাথায় রেখে আওয়ামীলীগ নেতা সোহেল রানা মিঠুর নিজস্ব অর্থায়নে প্রায় ৫শ মিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেন। এতে করে ওই এলাকার মুসল্লীরা ও জনসাধরন দূর্ভোগের হাত থেকে রেহাই পান।
এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা সোহেল রানা মিঠু বলেন, আমার নিজের স্বার্থে নয় এলাকাবাসীর সুবিধার্থে রাস্তাটি আমি এলাকার লোকজন নিয়ে সংস্কার করে দিয়েছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন