1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছে।

সোমবার (০৩ জুন) ভোর রাত ৪টা ৩০ মিনিটের সময় উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কে হিরন্যকান্দি দক্ষিণ পাড়া জামেমসজিদ সংলগ্ন এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের মোঃ নিজাম উদ্দিন মাতুব্বরের বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী মোঃ মিঠুন মাতুব্বর(৩৪) ও ছোট ছেলে ভাঙ্গা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোঃ অন্তর মাতুব্বর(১৯)

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক(SI) আব্দুল্লাহ হেল বাকী জানান, নিহতরা দুই ভাই গোপালগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ভাঙ্গা উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দি দক্ষিণ পাড়া জামে-মসজিদে সামনে আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দুই ভাই ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই মোঃ মিঠুন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন এবং ছোট ভাই মোঃ অন্তর মাতুব্বরের অবস্থা আসংখ্যা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ততক্ষণাৎ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তী জানাজায় অন্তর মাতুব্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছু সময় পার সকালেই মারা জান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন