1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল এর আগমন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

গাইবান্ধায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল এর আগমন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও দ্য ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাকটিভিটিজের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ডা. নাটালিয়া কানেম গাইবান্ধায় অবস্থান করছেন।

গতকাল মঙ্গলবার  ৯টায় ঢাকা থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে তিনি গাইবান্ধা জেলা সদরের তুলশীঘাটের হেলিপ্যাডে অবতরণ করেন।

এ সময় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা প্রশাসনের পক্ষে জুয়েল মিয়া আন্ডার সেক্রেটারি জেনারেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর সড়ক পথে গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল কমিউনিটির জনগণের জীবনমানের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

তিনি দুপুরে গাইবান্ধা সদর থানায় স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী সহায়তা কেন্দ্রের কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

বেলা ২টার দিকে তিনি গাইবান্ধার বেসরকারি প্রতিষ্ঠান গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নিজেদের সহনশীল করার বিষয়াদি নিয়ে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন