1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনসহ হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

মাদারীপুরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনসহ হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার প্রার্থী পাভেলুর রহমান শফিক খান ও তার কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনসহ হুমকি ধামকির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে আনারস মার্কার প্রার্থী আসিবুর রহমান খান। রবিবার সকালে আসিবুর রহমান খান এর  নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলায় কর্মরত  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সামনে এসব অভিযোগ তুলে ধরেন।

এ সময় আসিবুর রহমান খান বলেন শফিক খানের সমর্থকরা আমার সভা সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি, আমার নেতা কর্মীদের এবং হিন্দু ভোটারদের ভয় ভীতি প্রদর্শন, টাকার প্রলোভোন, এমনকি আমাদের কর্মীদের শারীরিক নির্যাতন ও কোপানো হয়েছে। পোষ্টার ছিড়ে পোষ্টার ফেলে দেয়া এবং দুইজন সরকারি কর্মচারী শফিক খানের মোটোরসাইকেল প্রতিকের নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়া।  তারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লংঘণ করে চলেছে।যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলায় কর্মরত উপ-সহকারী মোঃ হেমায়েত হোসেন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী শফিক খানের পক্ষে প্রচার কাজে অংশগ্রহণ করছে। তার সাথে বিভিন্ন সমাবেশ করছে এবং তার নিজ নামের ফেইসবুকে স্টেটাস দিচ্ছে।একইভাবে শরীয়তপুরে কর্মরত সমাজ সেবা অধিদপ্তরে উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য সরকারি পাড়িযোগে মাদারীপুর সদর উপজেলায় তার নিজ বাড়ি কেন্দুয়া বিভিন্নস্থানে নির্বাচনী সভা সমাবেশে যোগ দিচ্ছে। যা আচরণবিধি। লংঘন।মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ সরকারি গাড়ি ব্যবহার করে শফিক খানের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজে অংশ নিচ্ছে এটাও আচরণ বিধি লংঘন।

এ সময় আনারস মার্কার প্রার্থী আসিবুর রহমান খান জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে সকল অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন