1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে তিনটি চোরাই গরুসহ গ্রেফতার ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

পলাশবাড়ীতে তিনটি চোরাই গরুসহ গ্রেফতার ২

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে থানা পুলিশের অভিযানে দুই গরু চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরদের দেয়া তথ্যের ভিক্তিতে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়,গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানার মামলা নং-০২, তারিখ- ০১/০৫/২০২৪ এর চুরি যাওয়া তিনটি গরু ১লা মে বুধবার রাত পৌনে দশটার দিকে অভিযান পরিচালনা করে পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ী মৌজাস্থ উক্ত মামলার আসামী ১। মো. ইয়াছিন আলী (৩০) ও ২। মো. সাইদার রহমান (৩০), এর বসতবাড়ী সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে গ্রেফতার করা হয় । এরপর গ্রেফতাকৃতদের দেয়া তথ্য মতে চুরি যাওয়া গরুগুলো রাত ১০ টা ২৫ মিনিটের সময় পলাশবাড়ী পৌর এলাকার ছোট শিমুলতলা গ্রামের খাদেম এর ছেলে হাবিবুর রহমানের বসত বাড়ীর দক্ষিণ দুয়ারি গোয়ালঘর হতে উদ্ধার করে।

গ্রেফতারকৃত ১। মো. ইয়াছিন আলী (৩০),পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের দিগদাড়ী গ্রামের (বাগমারা) এলাকার ময়নুল ইসলামের ছেলে ও ২। মো. সাইদার রহমান (৩০) একই গ্রামের মিনহাজ মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিং করে এ বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান। প্রেস ব্রিফিং কালে এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার ওসি তদন্ত লাইছুর রহমান,থানার এস আই মিজান,এসে আই রাজু, এসআই মিজান,এসআই মুরাদ হোসেনসহ থানা পুলিশের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অপরদিকে,বুধবার রাতেই গণমাধ্যম কর্মীরা এক অনুসন্ধানে যার বাড়ি থেকে গরুগুলো উদ্ধার হলো পলাশবাড়ী পৌর এলাকার ছোট শিমুলতলা গ্রামের খাদেম হোসেনের বাড়ি থেকে এবং তার দুই ছেলে হাবিবুর রহমান (৫০) ও হারুন (৪৫) এ ঘটনার পর থেকে পলাতক থাকে। ওই এলাকাবাসী সহ একাধিক সূত্র হারুন গং-রা গরু চোরের গ্যাং লিডার বলে নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যম কর্মীদের জানায়। তবে তারা ঘটনার পর থেকে পলাতক থাকে এবং গরু চুরির সাথে তাদের যোগসূত্র থাকলেও তাদের নাম মামলায় না থাকার বিষয়টা রহস্যজনক বলে ভুক্তভোগী সহ সচেতন অভিজ্ঞ মহল মতামত ব্যক্ত করেন।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন