1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তীব্র তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গোপালিয়ার জয় ফেসবুকে অস্ত্রসহ ছবি ও মহড়ার অভিযোগ: দোয়ারাবাজারে যুবক আটক নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা

তীব্র তাপদাহে পথচারীদের মাঝে শরবত বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

সারাদেশে বেশ কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবন। “ মানুষ মানুষের জন্য” এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষ ও পথচারীদের কথা চিন্তা করে জামালপুর শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১ মে) সকালে ইউএস প্রবাসী মানিক খানের আয়োজনে শহরের দড়িপাড়া এলাকায় পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়। বিশুদ্ধ পানি ও শরবত বিতরণের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা শ্রমিকদলের যুগ্মাসাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাদিুকর রহমান হীরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া পৌরসভার সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় রোড, ফৌজদারী মোড়সহ শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণের আয়োজন করে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন