1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জ জেলা প্রশাসন কাশিয়ানীতে উচ্ছেদ অভিযান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

গোপালগঞ্জ জেলা প্রশাসন কাশিয়ানীতে উচ্ছেদ অভিযান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ মে, ২০২৪
  • ৪০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম-এর নেতৃত্বে ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে কাশিয়ানীর আড়কান্দি বাজারে রাস্তার পাশে সরকারী জায়গা দখল করে গড়ে ওঠা ১৭টি দোকান-ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এতে সরকারি প্রায় অর্ধ কটি টাকা মূল্যের ১৬ শতাংশ জমি উদ্ধার করা হয়।

এছাড়া একই উপজেলার সিংগা গ্রামে ব্রীজের তলদেশ মাটি ভরাট করে দখল করা সহ খালের জায়গা ভরাট করে দখলের পায়তারা চালানো হচ্ছিল। সেটিও বন্ধ করা হয়। এসব অবৈধ দখল উচ্ছেদকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মু.রাসেদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিল, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিরান মিয়াসহ সরকারী অন্যান্য কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবল আলম দৈনিক দক্ষিণবঙ্গ’কে বলেন, জেলার যেসব জায়গায় সরকারী সম্পত্তি অবৈধ দখলদাররা দখলে রেখে ভোগ করে আসছে, সেসব সরকারী সম্পত্তি দখলমুক্ত করা হবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এরসাথে যদি সরকারী কোন লোক জড়িত থাকে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে এবং এ উিচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন