1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বরাবরই মানবিক কাজে নিজেকে বিলিয়ে দেন সার্জেন্ট জাহাঙ্গীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বরাবরই মানবিক কাজে নিজেকে বিলিয়ে দেন সার্জেন্ট জাহাঙ্গীর

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

– তপ্ত দাবদাহে গাইবান্ধার মানুষ যখন দিশেহারা তখন এ কঠিন সময়ে অসহায় মানুষদের পাশে দাড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন সামগ্রী বিতরনের মাধ্যমে তাদের পাশে দাড়িয়েছেন গাইবান্ধা জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট মোঃ জাহাঙ্গীর আলম।

২৪ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ৩টায় পুরাতন জেলখানা মোড় এলাকায় সার্জেন্ট জাহাঙ্গীর এর ব্যক্তিগত উদ্যোগে প্রখর রোদের তীব্র তাপদাহ থেকে সুস্থ থাকতে রাস্তায় জনসাধারণ এবং পথচারীদের মাঝে ৩শত বোতল পানি এবং ৩শত প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করেন তিনি।

মানুষের সেবায় আত্মদানকারী বাংলাদেশ পুলিশের এই সার্জেন্ট এর জন্ম কুড়িগ্রামের ফুলবাড়ি থানার বড়ভিটা গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে।

ইতিপূর্বে বিভিন্ন সময়ে দেখা যায়, সার্জেন্ট জাহাঙ্গীর আলম নিজ অর্থায়নে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরাট করে জন দূর্ভোগ লাগবের চেষ্টা করছেন। চলার পথে অসুস্থ হয়ে পড়া মানুষদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন, সুস্থ হওয়া পর্যন্ত তাদের দেখাশোনা করছেন। অসহায় পথচারীদের কাপড় কিনে দিচ্ছেন। অসহায় পথশিশু, বৃদ্ধাকে নিয়ে মহল্লার হোটেলে খাওয়া দাওয়া করছেন। বৃদ্ধ রিকশা, ভ্যান, সিএনজি চালকের গাড়ি ঠেলছেন, প্রচারবিমূখ এই মানুষটি।

বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়া ভাইরাল ভিডিও থেকেও তার মানবিকতার বিষয়ে অনেক প্রমাণ পাওয়া যায় ৷ বিশেষ করে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবাদের দিচ্ছেন আর্থিক ও মানবিক সাহায্য।

একজন আদর্শবান, শিক্ষানুরাগী, মানবতার সেবক জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

এছাড়াও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন আচার-অনুষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংঘ, খেলাধুলা বিষয়েও আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন