1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনি উপজেলার পৌরসভার ৬টি ওয়ার্ড ও ৪টি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

কালকিনি উপজেলার পৌরসভার ৬টি ওয়ার্ড ও ৪টি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ৬টি ওয়ার্ড ও ৪টি ইউনিয়নকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করেছে কালকিনি উপজেলা প্রশাসন। আজ ১৬ জুন (মঙ্গলবার) রেড জোন এলাকা চিহ্নিত করে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারী করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড এবং ডাসার, গোপালপুর, আলীনগর এবং শিকারমঙ্গল ইউনিয়ন ‘রেড জোন’ এলাকা হিসেবে ঘোষিত। এই রেড জোনের সম্পূর্ণ অংশে সরকারের নির্দেশিত সকল নিষেধাজ্ঞা শতভাগ পালন করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেড জোন এলাকায় যে কোন ব্যক্তি প্রবেশ এবং ঐ এলাকা থেকে বের হওয়া নিষিদ্ধ। এছাড়া সকল ধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ। শুধুমাত্র পণ্য সরবরাহকারী গাড়ি চলাচল করতে পারবে। এছাড়া সমস্ত দোকান-পাট সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র ফার্মেসী এই নিষেধাজ্ঞার আওতার বাহিরে থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেডজোন এলাকার মসজিদগুলোতে শুধুমাত্র ইমাম-মুয়াজ্জিন ব্যতিত বাহিরের কোন মুসল্লী নামাজা আদায় করতে পারবেন না।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেড জোন এলাকায় ব্যাংক বীমাসহ সকল সরকারি-বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শতভাগ লোকের মাস্ক পরিধান বাধ্যতামূলক। প্রশাসনকে সহযোগিতার করার জন্য স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করবেন।

এই নিষেধজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন