1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে আগুনে বসতবাড়িসহ ৭ টি গরু পুড়ে ছাই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কুড়িগ্রামে আগুনে বসতবাড়িসহ ৭ টি গরু পুড়ে ছাই

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

শুক্রবার (১৯ এপ্রিল ) রাত আনুমানিক ২টার দিকে সদরের যাত্রাপুর ইউনিয়নের (৮ নং ওর্য়াডে) চর রলাকাটায় কয়েলের আগুনে ১ বসতবাড়ি ও ৭ টি গরু পুড়ে ছাই । মোঃ শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ২টার দিকে শহিদুল ইসলামের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ২ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

এই ঘটনায় স্হানীয় ব্যক্তি মোঃ জাহাঙ্গীর আলম বলেন এই পরিবারের অন্তত ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

ক্ষতিগ্রস্থ শহিদুল ইসলাম বলেন, আগুনে আমার পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় আমার পরিবারের ধান, চাল, টাকা-পয়সাসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।

এব্যাপারে যাত্রাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য স্থানীয়ভাবে কাজ চলছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন