1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আধিপত্য বিস্তারকে কেন্দ্র কাশিয়ানীতে ২ দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০, বাড়িঘর ভাঙচুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র কাশিয়ানীতে ২ দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০, বাড়িঘর ভাঙচুর

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে মোল্লা ও শেখ বংশের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৪০জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ এপ্রিল) কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পযর্ন্ত প্রায় তিন ঘণ্টা ধরে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, অধিপত্য বিস্তার নিয়ে হারুন মোল্যা ও সাইফুল সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল দুই জনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, অধিপত্য বিস্তার নিয়ে হারুন মোল্যা ও সাইফুল সিকদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল দুই জনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জেরে সকালে মোল্লা গ্রুপের আসিদুল মোল্লা মসজিদ হতে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে শেখ গ্রুপের আমিনুর ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ খবর দুই বংশের মধ্যে ছড়িয়ে পড়লে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে। এ সময় একে অপরের দিকে বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ করে।

প্রায় ৩ ঘণ্টা ধরে চলা দফায় দফায় এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ৪০ জন আহত হন। মারাত্মক আহত ২১ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করাহয়েছে। বাকিদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করাহয়েছে। তবে এখন পযর্ন্ত কোন পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন