1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে ওসি'র পদক্ষেপে পলাশবাড়ীর সড়ক মহাসড়ক যানজট মুক্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

পলাশবাড়ীতে ওসি’র পদক্ষেপে পলাশবাড়ীর সড়ক মহাসড়ক যানজট মুক্ত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরই সড়ক মহাসড়কগুলোতে যানজটে যাত্রীদের অনেক দূর্ভোগ পোহাতে হয় ৷ বিগত দিনের এ ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে গাইবান্ধা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনায় এবারের ঈদ হবে একেবারে যানজট মুক্ত বললেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ৷ তারই সার্বিক ব্যবস্থাপনায় ও চৌকস কর্মপরিকল্পনার ফলে বিগত সময়ের চাইতে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পলাশবাড়ী পৌর শহরের সড়ক মহাসড়ক দীর্ঘদিনের যানজট থেকে তকমা মুক্ত হয়েছে । এ যানজট নিরসনে সার্বক্ষণিক ২৪ ঘন্টাই নিরলস পরিশ্রম করছেন পলাশবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা।

গাইবান্ধা জেলা ও উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত পলাশবাড়ীর পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, বাসস্ট্যান্ড গুলোতে ট্রাফিক পুলিশ সহ কমিউনিটি পুলিশের তদারকি ছাড়াও নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনী ও কন্টোলরুম । দেশের বিভিন্ন স্থান হতে চলাচলরত যানবাহন গুলোর যাত্রী উঠা নামার সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে এ যানজট নিরসনে সাফল্য অর্জন করেছেন ওসি কেএম আজমিরুজ্জামান। তার এ সাফল্যে প্রশংসার দাবীদার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ সদস্যরা। যানজট মুক্ত পৌর শহর বাস্তবায়ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জেলা পুলিশের কর্মকর্তারা, যানবাহনের মালিক, শ্রমিক, যাত্রী, জনসাধারণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এবিষয়ে থানা অফিসার ইনর্চাজ কেএম আজমিরুজ্জামান জানান, সকলের সহযোগীতায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যানজট নিরসন করা সম্ভব হয়েছে ৷ ঈদের আগে ও পরে এ ধারাবাহিকতা বজায় থাকবে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন