1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে নাবালিকা ধর্ষণের আসামি গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণ মিছিল তেরখাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক -০১ শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ৩ জুলাই উদযাপন। ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন

মাদারীপুরে নাবালিকা ধর্ষণের আসামি গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে নাবালিকা ধর্ষণের আসামি ইউসুব পাটোয়ারী(২৩) কে গ্রেফতার করেছে মাদারীপুর র‍্যাব ৮ ও র‍্যাব ১০। গতকাল
ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানাধীন মধ্য রসুলপুর (৪ নং গলি), মোল্লা মার্কেটের সামনে থেকে ধর্ষণ মামলার এই আসামিকে গ্রেফতার করা হয়। আসামী ইউসুব পাটোয়ারী মাদারীপুর জেলার শিবচর উপজেলার বটতলা গ্রামের পূর্ব কাচি কাটা এলাকার বারেক পাটোয়ারীর ছেলে।

র‍্যাব ও মামলা সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার শিবচর থানাধীন পূর্ব কাঁচিকাটা এলাকা হতে বিয়ের প্রলোভন দেখিয়ে
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ০৮ ডিসেম্বর ২০২২ তারিখ ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামী ইউসুব পাটোয়ারী তার পরিবারের সদস্যদের সহায়তায় ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আসামী ও তার পরিবারের সদস্যরা কৌশলে ভিকটিমকে নিয়ে শরীয়তপুর কোর্টে আসে। আসামী ইউসুব তার সহযোগী অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিমের নিকট হতে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেই এবং আসামী নিজেও স্বাক্ষর করে। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের মাতা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইঃ আদালত মাদারীপুর হাজির হয়ে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতের আদেশক্রমে শিবচর থানায় মামলাটি রুজু করা হয়। শিবচর থানা পুলিশের নিকট হতে আসামী গ্রেফতারের অনুরোধপত্র প্রাপ্ত হয়ে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ, ঢাকা এর একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে গতকাল রাতে ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানাধীন মধ্য রসুলপুর (৪ নং গলি), মোল্লা মার্কেটের সামনে থেকে ধর্ষণ মামলার পলাতক ১ নং এজাহারনামীয় আসামী ইউসুব পাটোয়ারী গ্রেফতার করে।
মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার(সিনিঃ এএসপি)তুহিন রেজা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৮ এর এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন