1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মাদকসহ তিন যুবক আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পয়েন্ট ভাগাভাগি, ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ড ম্যাচ

মাদারীপুরে মাদকসহ তিন যুবক আটক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
জেলায় ১৪০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চরমুগুরিয়া এলাকার খাগদী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক হতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মাদারীপুর সদরের লক্ষ্মীগঞ্জ এলাকার আইয়ুব আলী সরদারের ছেলে ফোরকান সরদার (৩২), মৃত দুলাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৪) ও মৃত বিল্লাল সরদারের ছেলে শাহালম সরদার (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম খানের নেতৃত্বে পুলিশের একটি দল চরমুগুরিয়া খাগদী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে ১৪০টি ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করে। ইয়াবাগুলোর আনুমানিক দাম ৪২ হাজার টাকা।

আটকদের নামে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন