1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘গাজায় ত্রাণ দিয়ে ‘সত্যিকার অর্থে প্লাবিত’ করার সময় এসেছে’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

‘গাজায় ত্রাণ দিয়ে ‘সত্যিকার অর্থে প্লাবিত’ করার সময় এসেছে’

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার অপেক্ষমাণ ট্রাকের দীর্ঘ লাইনের কাছে দাঁড়িয়ে বলেছেন, ‘জীবন রক্ষাকারী ত্রাণ দিয়ে গাজাকে সত্যিকার অর্থে প্লাবিত করার’ সময় এসেছে। এ সময় গাজার অভ্যন্তরে অনাহারকে ‘নৈতিক অবমাননা’ বলে অভিহিত করেছেন তিনি।

একই সঙ্গে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতিরও আহ্বান জানান।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’র অদূরে সীমান্তের মিশর অংশে বক্তব্য রাখেন গুতেরেস। যেখানে ইসরায়েল সম্ভাব্য বিপর্যয়ের ব্যাপক সতর্কতা সত্ত্বেও স্থল হামলা চালানোর পরিকল্পনা করছে। গাজার অর্ধেকের বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছে।

মহাসচিব বলেন, ‘আবারও হামলা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। এতে পরিস্থিতি যা দাঁড়াবে তাতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের, জিম্মিদের এবং ওই অঞ্চলের সব মানুষের জন্য আরও খারাপ হবে।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ‘অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির’ সমর্থনে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আনা প্রস্তাবের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার এক দিন পর তিনি এসব কথা বললেন।

গুতেরেস বারবার গাজায় ত্রাণ পেতে অসুবিধার কথা উল্লেখ করেছেন। আর আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো মূলত ইসরায়েলকে দোষারোপ করেছে।

তিনি আরও বলেন, ‘এখানে এই ক্রসিং থেকে আমরা হৃদয়বিদারক ও হৃদয়হীনতা দেখতে পাচ্ছি… গেটের একপাশে অবরুদ্ধ ত্রাণ নিয়ে ট্রাকের লম্বা সারি, অন্যদিকে অনাহারের দীর্ঘ ছায়া।’

গভর্নর মোহাম্মদ আবদেল-ফাদেল শৌশা এক বিবৃতিতে বলেছেন, মিশরের উত্তর সিনাই প্রদেশে প্রায় ৭ হাজার ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। সূত্র: এপি

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন