1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৫৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

শেখ মোঃ ইমরান,গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মো. রানা শেখ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোঃ কালাম মোল্লা(৬৫) নামে আরো এক জন গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৫টা ৩০মিনিটের সময় উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্থানীয়রা প্রায় আধাঘন্টা ঢাকা-খুলনা মহাসড়কটি অবরুদ্ধ করে রাখেন।

নিহত রানা শেখ উপজেলার নীচু মাজড়া গ্রামের মোঃ ফারুক শেখের ছেলে ও আহত মোঃ কালাম মোল্লা(৬৫) একই গ্রামের মোঃ আব্দুল হক মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রানা শেখ ও মোঃ কালাম মোল্লা তাদের বাসা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আসলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আশা দ্রুতগতির ঢাকাগামী ঢাকা মেট্রো- ঠ – ১৩-৪২১৬ ডাবল ক্যাবিন পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে মহাসড়কের খাদে পড়ে যায়। এতে রানা ঘটনা স্থলেই নিহত হন এবং মোঃ কালাম মোল্লা গুরুতর আহত হন। এতে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ঢাকা-খুলনা প্রায় আধাঘন্টা অবরোধ করে রাখেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়কটি প্রায় আধাঘন্টা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কের যানচলাচল সাভাবিক করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন