1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তারাবি পড়ে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

তারাবি পড়ে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তারাবি পড়ে মসজিদ থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জাহিদ খান ঝলক নামের ওই নেতা টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার (১৯ মার্চ) রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

ঝলক উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামের শামিনুর খানের ছেলে। তাকে ওই গ্রামেই কুপিয়ে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবির নামাজ পড়ার জন্য জাহিদ বাড়ির পাশের মসজিদে যায়। পরে অর্ধেক নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি জানান, জাহিদের শরীরের বিভিন্ন জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন