1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানী থানা পুলিশের অভিযানে ৫কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

কাশিয়ানী থানা পুলিশের অভিযানে ৫কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৬২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

শনিবার সাড়ে ৩টার দিকে কাশিয়ানী থানাধীন বিশ্বনাথপুর পূর্বপাড়া রেলক্রসিংয়ের পশ্চিম পাশের পাঁকা রাস্তায় এলাকা থেকে মোঃ সুমন ভূঁইয়া(২৮) ও মোঃ কাবুল শেখ(৩০) নামের দু’জন মাদক ব্যবসায়ী’কে পুরাতন একটি লাল রংয়ের ডায়াং মোটরসাইকেল ও ৫কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার নওয়ানীপাড়া গ্রামের মোঃ জালাল উদ্দীন ভূঁইয়ার ছেলে মোঃ সুমন ভূঁইয়া ও মোঃ মমিন শেখের ছেলে মোঃ কাবুল শেখ।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমানের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে সঙ্গিয় অফিসার এসআই(নিঃ) মোঃ তুষার মৃধা, এএসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম ও ফোর্সসহ বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেন কাশিয়ানী থানা পুলিশের একটি চৌকোস দল। এসময় মোঃ সুমন ভূঁইয়া(২৮) ও মোঃ কাবুল শেখ(৩০) নামের দু’জন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে উপজেলার জয়নগর বাজার হতে নড়াইল অভিমুখী যাওয়ার সময় বিশ্বনাথপুর পূর্বপাড়া রেলক্রসিংয়ের পশ্চিম পাশের পাঁকা রাস্তায় তাদের গতিরোধ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের কাছথেকে তল্লাশী করে একটি স্কুল ব্যাগের ভিতরে থেকে প্লাস্টিকের আঠাযুক্ত পলিথিনে মোড়ানো ২কেজি+২কেজি+১কেজি = ৫কেজি ওজনের ৩(তিন) পোটলা গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান এতথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোপালগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন