1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের চরের শিশুদের শিক্ষা উপকরণ দিলো "বাফলা' - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের চরের শিশুদের শিক্ষা উপকরণ দিলো “বাফলা’

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

৩ মার্চকুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চরাঞ্চলের শিশুদের শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে আমেরিকা প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লসএ্যাঞ্জেলস’ বাফলা।
রোববার ৩ মার্চ দুপুরে ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলে প্রতিষ্ঠিত ‘চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম আহ্বায়ক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, বাফলা প্রতিনিধি শফিকুল হক পারু প্রমুখ।
চর ভগবতী পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ নাজমিন আরা নাজু বলেন,আমাদের কাঁধে কখনও স্কুল ব্যাগ উঠে নাই। বই খাতা হাতে করে স্কুলে যেতাম।এতে হাত ঘেমে বই খাতা পৃষ্ঠা নষ্ট হতে।নৌকা পারাপারের সময় বইপত্র পানিতে পড়ে ভিজতো।এখন স্কুলে ব্যাগ পেয়ে আর আমাদের দুঃশ্চিন্তা নেই।বাফলা’র উপহার খাতা,কলম,ব্যাগ পেয়ে আমরা অনেক খুশি।
বাফলার সাংগঠনিক সম্পাদক রফিকুল হক রাজু জানান, বাংলাদেশের বিভিন্ন দুর্যোগসহ পিছিয়ে পড়া জনগোষ্টির মানউন্নয়নে বাফলা সবসময় কাজ করে যাচ্ছে। আশা করছি নদী বিচ্ছিন্ন চরাঞ্চলের শিশুদের শিক্ষার মানউন্নয়নেও সরকারের নেয়া উদ্যোগের পাশাপাশি নানা কর্মসূচি গ্রহণ করবে বাফলা।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম বলেন,বাফলার এমন উদ্যোগ সতি প্রশসংসনীয়।চরাঞ্চলের সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেয়ার জন্য ধন্যবাদ।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন