1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এ সপ্তাহে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

এ সপ্তাহে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এ সপ্তাহ থে‌কে ৫০ হাজার মে‌ট্রিক টন পেঁয়াজ ভারত থে‌কে আসা শুরু হ‌বে। আমাদের লক্ষ‌্য হলো রমজা‌নের আগে যেন ভোক্তাদের বে‌শি দামে নিত‌্য প্রয়োজনীয় জি‌নিস কিন‌তে না হয়।

শ‌নিবার (০২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ (এ‌জিউ‌ব্লিউই‌বি) আয়োজিত অনুষ্ঠা‌ন শেষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ‌্য জান‌ান।

আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভার‌তের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের স‌ঙ্গে বৈঠক করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

বৈঠকের প্রসঙ্গ তু‌লে ধ‌রে টিটু বলেন, ডব্লিউটিওতে ভার‌তের বা‌ণিজ‌্যমন্ত্রীর স‌ঙ্গে একটা মি‌টিং ছিল। সেখা‌নে উনি (পীযুষ গয়াল) বসে চি‌ঠি ইস‌্যু করার নি‌র্দেশ দিয়েছেন। চি‌ঠি ইস‌্যু হয়ে গেছে। আমা‌দের হাতে চি‌ঠির ক‌পি এসে গে‌ছে। কাল‌ (শুক্রবার) আমরা চি‌ঠি পেয়ে‌ছি।

গত ৭ থেকে ৯ ফেব্রুয়া‌রির দি‌ল্লি সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ওই সফরে পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে বৈঠক করেন।

সেই বৈঠকে ভারত‌ থেকে রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি আমদানির বিষয়ে আলোচনা করেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন